২৪ মে, ২০১১

কল্পনার তুমি

আঁধার ঘরে চোখটি বন্ধ করে-
একলা রাতে যখন রই ঘুমিয়ে,
ফাগুন যেন আসে নতুন করে
আসো যখন স্বপ্নের ডালি নিয়ে।
নবজীবনের আস্বাদ পেয়ে তখন
জুড়ায় হৃদয় তোমার সুবাস মেখে
মনে হয় যেন শুধুই তোমার দিকে
তাকিয়েই থাকি হাতে হাতটি রেখে
মায়াময় চোখে তাকাবে যখন একটুখানি হেসে,
নয়ন মেলে দেখব দুচোখ ভরে
নেই প্রয়োজন কিছুই, আমার সব চলে যাক ভেসে
তাকিয়েই রব সারাটি জীবন ধরে।
বারবার খুঁজি তোমায়,সকালে জেগে-
সবার মাঝেও একা একা মনে হয়
আবেশী তোমার অপরূপ মুখখানি
মনের মাঝেতে একলা জেগে রয়।
একলা আমি কল্পনারই মেঘে
উড়াই হৃদয় দূর থেকে কোন দূরে,
পৌছে যাবে হয়তো তোমার কাছে
কোন একদিন দেশ-দেশান্ত ঘুরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন